প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৯-১৬ ২১:২৭:০৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

 

ডিআইজি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান অনুষ্ঠানের সভাপতি কামরুন নাহার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) (অতিরিক্ত দায়িত্বে), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনানুগতার সর্বোচ্চ মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগিয়ে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদার আচরণ, সংযম ও সততা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অটুট রাখতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে আইনানুগভাবে দায়িত্ব সম্পাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।