প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৪ ২৩:৩০:০৮
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বালু সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ল পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার রশিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।