প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৩ ১৯:৪৭:০২
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, তিনি এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
এ সময় তিনি স্নেহ নীড়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
পরিদর্শনকালে স্নেহ নীড়ের পরিচালনা কমিটির পরিচালক সিস্টার স্মৃতি রিবেরুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাদার ফারিয়ান মাডি, পালক পুরোহিত উত্তম মেষপালক ধর্মপল্লী, ফাদার লিটন ডি 'কস্তা, পালক পুরোহিত, পবিত্র পরিবার ধর্মপল্লী, কয়ের দাড়া খ্রিষ্টান পাড়া, ফাদার বাপ্পি ক্রুশ, ফাদার জের্ভাস মুর্মু, সরকারি ফাদার - উত্তম মেষ পালক ধর্মপল্লী, মি, আরেক টপো, সিস্টার গ্লোরিয়া, পরিচালক শান্তি রানী কনভেন্ট, মিসেস মনিকা বাড়ে, সহ-সভাপতি পালকীয় পরিষদ, মি. ফ্রান্সিস সরেন, মি. সুবাস কস্তা, সিস্টার দীপিকা পালমা, সিস্টার দীপ্তি কোস্টা এবং সিস্টার এলিজাবেথ টপনো সহ অনেকেই।