প্রিন্ট এর তারিখঃ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে "জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-১২ ১৯:৫৮:৫০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ, রাজশাহীর উদ্যোগে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ লাইন্স, রাজশাহীতে “জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” কর্মসূচি অনুষ্ঠিত হয়।

"ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, সুস্থ থাকু" এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

 

এছাড়াও রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজশাহী, সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ জেলা পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পুলিশ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ রাজশাহী পুলিশ লাইন্স ও সংলগ্ন এলাকা সমূহে জমে থাকা পানি নিষ্কাশন, ড্রেন ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করা, মশা নিধন ওষুধ স্প্রে করা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মো.আশিক সাঈদ তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য তিনি পুলিশ সদস্যদেরকে আহ্বান জানান। কর্মসূচি শেষে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে নিজ নিজ বাসস্থান ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সুস্থ ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়ার বার্তা প্রচার করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

 

এ সময় রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।