প্রিন্ট এর তারিখঃ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১২ ১৮:৫১:৩৮
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শনিবার (১২ সেপ্টেম্বর, ২০২৬) সারাদেশের ন্যায় বগুড়ার জেলার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশে ও আশপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
আদমদীঘি উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা ভূমি আশরাফুল ইসলাম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো, মুত্তাকীন তালুকদার মুক্তা, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউনিয়ন পরিষদ (প্যানেল ) চেয়ারম্যান নাজিম উদ্দিন ,ছাতিয়ানগ্রাম ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।