প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৮ ২২:০৫:০৫
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বিকেল ২ টায় নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে ২৫০ জন শিশু, শিশুদের অভিভাবক, বড় ভাই বোন, কমিউনিটির জনগণসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আজ ৮ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব সহ বিভিন্ন ধরনের খেলা ধুলা, নাচ গান, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ মেসবাহুল হক, ডাসকো ফাউন্ডেশনের এলআরপি ফোকাল মোসা: আনোয়ারা বেগম, এলআরপি সমন্বয়ক মানুয়েল টুডু, এল আর পি ৫৭ এর সকলস্টাফ ও সকল এসবিকে ফ্যাসিলিটেটরবৃন্দ।