প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী ডিআইজি'র শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০২৬-০৯-০২ ২৩:২৮:৫৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী মো. ইউসুফ আলী (অতিরিক্ত সচিব) এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

সৌজন্য সাক্ষাতের শুরুতে ডিআইজি এবং নবনিযুক্ত বিভাগীয় কমিশনার পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। 

এসময় তাঁরা বর্তমান পরিস্থিতি, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

 

সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। তাঁরা জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

এ সময় রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।