প্রিন্ট এর তারিখঃ বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

প্রকাশিত: ২০২৬-০৯-০১ ১৯:৪০:৪৩

News Image

মোঃ একরামুল ইসলাম আশিক, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা ও নাজিরগোমানী বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে।

 

বিজিবি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বড়খাতা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাতীবান্ধার পূর্ব ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ (মাদক) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

 

একই সময়ে নাজিরগোমানী বিওপির অপর একটি টহলদল সীমান্ত থেকে ৫০ গজ অভ্যন্তরে পাটগ্রামের গুরুপাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন ২০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (SENARGRA 100 mg) উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান ও মাদক অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।