প্রিন্ট এর তারিখঃ সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-৩১ ২০:০৬:৩৭
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৩১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০.৪৫ ঘটিকা থেকে পোরশা উপজেলা অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার শ্রী কনক রায়, সহ উপজেলার অন্যান্য দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ ।