প্রিন্ট এর তারিখঃ রবিবার ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২০২৬-০৮-২৯ ২৩:৫৭:৪৮

News Image

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

 

আজ শানিবার (২৯ আগস্ট, ২০২৬) বাদ জোহর বিশ্বনাথ কামিল মাদরাসায় সমবেত হন হাজার খানের নবী প্রেমিক, শিক্ষার্থী, আল-ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

 

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বনাথ কামিল মাদরাসায় মিলিত হয়ে মিলাদ ও দোয়া শেষে শিরনি বিতরণ করা হয়।

 

র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেষ্টুন ও প্লে­কার্ড শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লিওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে।

 

অনুষ্টানে উপজেলা আল-ইসলার উপদেষ্টা মাওলানা আখতার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম। বক্তব্য রাখেন, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা নেছার আহমদ, দশঘর দারুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খায়রুল ইসলাম।

 

অনুষ্টানে সাবেক তালামিযের সভাপতি আব্দুল মোক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজনের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মীলাদুন্নবী উদযাপন কমিটির সেক্রেটারী, মাওলানা ইসলাম লতিফি, এসময় উপস্থিত ছিলেন, মীলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি, সুফি সামসুল ইসলাম, উপজেলা আল-ইসলার উপদেষ্টা তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, উপজেলা আল-ইসলার সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি হুজুর, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আকমল হোসেন শাকুর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সহ সাধারণ সম্পাদক মাওলানা সামসুল ইসলাম, মুফতি আব্দুল মোমিন, মাওলানা শেখ সাহিদুর রহমান, পৌর আল ইসলার সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ, ক্যাশিয়ার শেখ শাহজাহান, ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মোসাব্বির, সেক্রেটারি মালানা মনজুর আহমদ, সাবেক চেয়ারম্যান, ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা তালামিযের সহ-সভাপতি সাব্বির আহমদ, পৌর তালামিযের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার, বিশ্বনাথ উদ্দিন উপজেলা তালামিযের সভাপতি নুরুল ইসলাম মুবিন, সেক্রেটারি নাজিম উদ্দিন, পৌর তালামিযের সভাপতি আউয়াল হোসেন পারভেজ, সেক্রেটারি জাবের আহমদ।   

 

দোয়া পরিচালনা করেন মীয়ার মাজার ফাদ্বিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ।