প্রিন্ট এর তারিখঃ রবিবার ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২৯ ২৩:২৮:০২
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মাদক আজ শুধু একটি অপরাধ নয়—এটি আমাদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ংকর হুমকি। আর মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে যখন নানা জায়গায় নেতিবাচক আলোচনা ও সমালোচনা শোনা যায়, ঠিক তখনই বগুড়ার আদমদীঘি থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বগুড়া জেলার, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া।
এমন একটি ঘোষণা নিঃসন্দেহে সাধারণ মানুষের মনে সাহস ও আস্থা তৈরি করে। কারণ মানুষ চায়—পুলিশ হোক অপরাধীর আতঙ্ক, আর সাধারণ মানুষের নির্ভরতার জায়গা।
ওসি মো. কামরুজ্জামান মিয়ার বক্তব্য— “কোনো ধরনের অপরাধকে ছাড় দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।”এই কথাগুলো শুধু একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য নয়; এটি একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার অঙ্গীকার।
মাদকের বিরুদ্ধে লড়াই সফল করতে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়—প্রয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা।
আদমদীঘি থানা এলাকার মানুষ যদি পুলিশের পাশে দাঁড়ায়, তাহলে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের জন্য এ অঞ্চলকে নিরাপদ আশ্রয় বানানো কঠিন হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের কঠোরতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন পুলিশের প্রতি মানুষের আস্থা। আর দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব পুলিশিং সেই আস্থা ফিরিয়ে আনার সবচেয়ে বড় হাতিয়ার। ওসি মোঃ কামরুজ্জামান মিয়া —আপনাকে অভিনন্দন।
আপনার ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটুক অভিযানে, আইনের প্রয়োগে এবং মানুষের নিরাপত্তায়। আপনার নেতৃত্বে আদমদীঘি থানা এলাকা হোক মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ জনপদ। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ হোক সবার যুদ্ধ।
পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ফিরে আসুক আস্থা, নিরাপত্তা ও পুলিশের গৌরবময় ভাবমূর্তি।