প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

আদমদীঘির সান্তাহার পৌরসভায় বৃক্ষ রোপণের পরিকল্পনানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৮-২৫ ২০:০৩:৩১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলার, সান্তাহার পৌরসভায় ৬ মাসে ১ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

 

আজ ২৫ আগষ্ট, ২০২৬ মঙ্গলবার বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার  মাসুমা বেগমের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। 

 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এফ. সিদ্দিকী গুড্ডু এহসান, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ.এম মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কর্মকার, যুবদল নেতা মোহাম্মদ আলী প্রমুখ।