প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে জাতীয় সংসদ সদস্য কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান

প্রকাশিত: ২০২৬-০৮-২৪ ১০:১৭:৫৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বগুড়ার আদমদীঘিতে গরীব, দুঃস্থ, কর্মহীন, রোগীর চিকিৎসা সেবা, প্রতিবন্ধী সহ অসহায় ৫০ জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। 

 

রবিবার (২৩ আগস্ট, ২০২৬) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদের চত্বরে বগুড়া (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই অনুদানের চেক অসহায় মানুষের মাঝে হস্তান্তর করেন।

 

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান মিয়া, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানাসহ বিভিন্ন নের্তৃবৃন্দ।