প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৫-০২-২০ ১৬:২৩:৪৭

News Image

ফিরোজ ফরাজী প্রতিনিধি, রাঙ্গাবালী, পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। 

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা চর সংলগ্ন রাবনাবাদ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

 

জানা গেছে, এ অভিযানে এমবি এআর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১, এমভি সূর্য কিরণ-৬ ও এমভি সূর্য কিরণ-৭ নামক লোড ড্রেজারের ম্যানেজারকে আটক করা হয়। 

 

অবৈধভাবে বালু উত্তোলনের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তিন ড্রেজারের দায়িত্বরত ম্যানেজার মামুন মৃধাকে এক লক্ষ টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান । 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। পরবর্তীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।