প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

বিভাগীয় কমিশনার রাজশাহীর বদলিজনিত বিদায় উপলক্ষে ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০২৬-০৮-১৯ ২৩:৩৬:০৬

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বুধবার (১৯ আগস্ট, ২০২৬ ) দুপুর ১২ ঘটিকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এর বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

সৌজন্য সাক্ষাৎকালে ডিআইজি  বিভাগীয় কমিশনার এর দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।

 

এ সময় ডিআইজি  বিভাগীয় কমিশনার কে সম্মাননা স্মারক প্রদান করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  মো. ফারুক হোসেন, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।