প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩


জেলা খবর

সিলেটের বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৮-১০ ১৪:৫০:৪৪

News Image

মোঃ আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৪মাস ব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের ছাত্র-ছাত্রীদের সমাপনী ও বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 

রবিবার (৯ আগস্ট, ২০২৬) মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানের নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান, ভার্চুয়ারী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। 

 

হাফিজ তানভির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান, কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া।