প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-০৬ ২২:১৪:৩৩
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার সুতী নয়াপাড়া, পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া ও নরিল্লা বিলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রায় ১,৫০০ মিটার চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, ফিল্ড সুপারভাইজার মো. নাজমুল হক, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জানায়, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।