প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-০৫ ২২:১২:১৬
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ঐতিহাসিক (৫ আগস্ট, ২০২৬) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আজ বুধবার(৫ আগস্ট) বিকেল ৩ টায় সখীপুর বাজারের তালতলা চত্বরে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মু. কবির হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো: খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি আমজাদ হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল (আসাদ বাবুল), সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপি'র সভাপতি এইচ এম জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মতিন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ, সদস্য সচিব মিজানুর রহমান ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. একাব্বর হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদুল ইসলাম অন্তর, সখীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানজীমুল রাসেল প্রমুখ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।