প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

নওগাঁর পোরশায় ১১ দলীয় ঐক্য পরিষদের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৮-০৫ ১৯:০৭:২৩

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় ১১ দলীয় ঐক্য পরিষদ, পোরশা উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (৫ আগস্ট) উপজেলার জিরোপয়েন্ট কপালী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী, সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং সাপাহার উপজেলার আল-হেলাল একাডেমির সম্মানিত পরিচালক মোঃ মাহবুবুল আলম।

 

সমাবেশে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা জামায়াতের আমির মোঃ সাগর আলী।

 

সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি মোঃ ইয়াদুল হকসহ ১১ দলীয় ঐক্য পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এনসিপির কর্মীরা।

 

বক্তারা তাদের বক্তব্যে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় ১১ দলীয় ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।