প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা শামীম আরা হককে সংবর্ধনা, কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান

প্রকাশিত: ২০২৬-০৮-০১ ০১:০৫:১৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) রাত ৮ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে পুনাক, রাজশাহী রেঞ্জের উপদেষ্টা এবং রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এর সহধর্মিণী মিসেস শামীম আরা হক-কে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী তাপসী রাবেয়া উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে কেক কেটে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।

 

এ সময় উপদেষ্টা পুনাকের কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদস্যদের কল্যাণ, নারীর আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং পুনাকের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে তিনি রাজশাহী জেলা পুলিশ লাইনসে অবস্থিত পুনাক শোরুম পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি শোরুমের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পুনাকের উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহী সহ রাজশাহী জেলা পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।