প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

নওগাঁয় এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-৩১ ১৬:৩২:০৫

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ-এর ডিআইজি মো. আশিক সাঈদ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

 

উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ৮টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, যাতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

 

পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান।