প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

ফেনীর ফুলগাজী-ছাগলনাইয়ায় বিজিবি’র হানা, ভারতীয় শাড়ী-চকলেটসহ ট্রাক আটক

প্রকাশিত: ২০২৬-০৭-২৭ ২০:৪২:৫০

News Image

সবীর আহমেদ ভূইয়া, পরশুরাম ( নোয়াখালী) প্রতিনিধি:
২৭ জুলাই ২০২৬ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর চোরাচালান বিরোধী অভিযানে ফেনী সীমান্ত থেকে ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।  ২৭ জুলাই ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট এবং একটি মিনি ট্রাক জব্দ করতে সক্ষম হয় বিজিবি।  

 

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৮ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস্-এ জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে।  

 

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান পদাতিক বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।