প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

নাটোর জেলার পুলিশ সুপার কর্তৃক নাটোর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

প্রকাশিত: ২০২৬-০৭-২৪ ১৭:৪২:৪৫

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক নাটোর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন । 

 

পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সেবার মানোন্নয়নের জন্য সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার নাটোর সার্কেল অফিস পরিদর্শনের সময় অফিস কম্পাউন্ডে বৃক্ষরোপন করেন।

 

এ সময় নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. ইফতে খায়ের আলম, উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল, সহকারি পুলিশ সুপার (প্রবি) গণ, নাটোর, নলডাঙ্গা ও বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।