প্রিন্ট এর তারিখঃ বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২২ ২২:১৯:৫২
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) দুপুর ১:৩০ মিনিটে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আশিক সাঈদ
উদ্বোধন শেষে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের কল্যাণ, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডিআইজি নবনির্মিত স্থাপনাসমূহ ঘুরে দেখেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), আরএমপি, রাজশাহী, উপ-পুলিশ কমিশনার (সদর), আরএমপি, রাজশাহী উপ-পুলিশ কমিশনার (ডিবি), আরএমপি, রাজশাহী, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।