প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২১ ০০:৪৮:৫৩
মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০ জুলাই সোমবার বিকেলে জামায়াতের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী এবং আগামী শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফরহাদ হোসেনের গর্বিত পিতা গোলাম মোস্তফা ও শহীদ সোহানের গর্বিত পিতা-মোঃ সেকেন্দার আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল আওয়াল সবুর, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, সাবেক সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা অধ্যাপক খলীফা খাজা আহমেদ,বিশিষ্ট শিক্ষাবিদ ও আগামী সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মকলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এম হাসিবুর রহমান রিপন, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, নাকোল ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, কাদির পাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিম, আমলসার ইউনিয়ন আমীর ও আগামী আমলসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল হাদী শামীমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ৭১ ও ২৪শের শহীদ ও আহত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাত।