প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

মাগুরায় চা পানের দোকানের আড়ালে ভ'য়ংকর মা'দ'ক ব্যবসায়ী মনির গ্রেফতার 

প্রকাশিত: ২০২৬-০৭-১৫ ১২:৫৭:৪৩

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ২ কেজি ৭৫০ গ্রাম গাঁ'জা'সহ মা'দ'ক ব্যবসায়ী মোঃ মনির (৫৩) কে গ্রে'প্তা'র করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনার একটি দল মাগুরা সদর উপজেলার ভিটাসাইর ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে তাকে আ'টক করে। 

 

আট'ককৃত ব্যক্তির বাড়ি মাগুরা সদরের নড়িহাটি গ্রামে। ওই গ্রাম থেকে ভিটাসাইর এসে সে নিয়মিত মাদক বিক্রির সাথে জড়িয়ে পড়ে। স্হানীয়দের দাবী কাদের শেলটারে সে এই ব্যবসা করছে তাদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনলেই সব রহস্য বেরিয়ে আসবে। 

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুলাহ আল মামুন বলেন, আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।.