প্রিন্ট এর তারিখঃ রবিবার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০৫ ২২:৩১:৫৮
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপকালীন শাক-সবজির বীজ, লেবু ও অন্যান্য ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ ০৫ জুলাই, ২০২৬ রোববার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খাইরুল আলম, ফায়ার সার্ভিস মধুপুরের স্টেশন অফিসার মো. বোরহান উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নুর রাত্রি জানান, মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে ২ হাজার ৩৭৫টি গাছের চারা, ১০০ জন কৃষককে ৫০০ গাছের চারা, ৫০ জন কৃষককে মরিচের চারা, ৯শ কৃষককে সবজি বীজ ও সার সরবরাহ করা হবে।
কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং শাক-সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।