প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন

প্রকাশিত: ২০২৬-০৭-০২ ০৯:১০:১৪

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

 

আজ বুধবার (১ জুলাই, ২০২৬) রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর আয়োজনে গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মো. ইদ্রিস হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সহ-সভাপতি, উপন্যাসিক ও কবি মো. মুক্তার হোসেন।

 

টাঙ্গাইল জেলা বিএমজিটিএ-এর সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিম-এর সঞ্চালনায় কবির জীবন, সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদান নিয়ে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক আবুল কাশেম খলিল উল্লাহ, উপজেলা বিএমজিটিএ সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ, জাসাস সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ, বৈরানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সুজনের সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, কবি আব্দুল জলিল, শিবুসহ স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের আরও অনেকে।

 

এ সময় উপস্থিত অতিথিরা ফুল ও উপহার সামগ্রী প্রদান করে কবি আব্দুস সাত্তার পলাশীকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

 

অনুষ্ঠানের শেষপর্বে কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মো. নাজির হোসেন সিদ্দিকী।