প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

পাবনা জেলার ডিএসবি, সার্কেল অফিস ঈশ্বরদী, ঈশ্বরদী থানা, রাজশাহী রেঞ্জ ডিআইজির বার্ষিক পরিদর্শন।

প্রকাশিত: ২০২৬-০৬-২৪ ১৮:৪৭:২৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জের  ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী, (পিপিএম বার) পিএইচডি,পাবনা জেলার ডিএসবি, সার্কেল অফিস (ঈশ্বরদী) এবং ঈশ্বরদী থানা-এর বার্ষিক পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তিনি অফিসসমূহের প্রশাসনিক কার্যক্রম, রেকর্ডপত্র সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম এবং পেশাগত মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। 

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

 

পরিদর্শনকালে পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বার্ষিক পরিদর্শন শেষে ডিআইজি  সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।