প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় জেলা প্রেসক্লাব পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ 

প্রকাশিত: ২০২৬-০৬-১৪ ০৮:৩৩:২০

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা প্রেসক্লাব পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। এ উপলক্ষে ১৩ জুন শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। মতবিনিময় সভা সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন। মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন ।

 

এ সময় সাংবাদিকদের সাথে জেলার উন্নয়নে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন জেলার নবাগত জেলা প্রশাসক। 

 

তিনি মাগুরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।