প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩


আলোচিত খবর

বেনাপোলে এসেই ভারত-বাংলাদেশ এক এক হওয়ার কথা বললেন নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রকাশিত: ২০২৬-০৬-১৩ ০০:০৩:১৬

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
আজ ১২ জুন, ২০২৬ শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ভারত ও বাংলাদেশের দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। আন্তর্জাতিকভাবে একটি বৃহৎ জনশক্তিতে রূপান্তরিত হবে। এজন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার।

 

তিনি বলেন, আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি (বাংলাদেশের) অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

 

দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী, আমাদেরও (ভারতে) গণতন্ত্র শক্তিশালী। দুই দেশের শক্তিশালী গণতন্ত্র মিলে বিশ্ব শক্তিতে পরিণত হয়ে যায়। এজন্য দুই দেশের মিলেমিশে থাকাটা দরকার। এজন্য আমার যা দায়িত্ব আছে, আমি নিশ্চয়ই পালন করবো। কিন্তু আপনাদেরও সাপোর্ট থাকা দরকার। দুই দেশের মানুষ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে ঠিক আছে। ভারত আর বাংলাদেশে যা ট্যালেন্ট আছে, মিলেমিশে থাকলে পৃথিবী চালানো সম্ভব।