প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-১১ ২১:২৭:৩৪
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১১ জুন, বৃহস্পতিবার ২০২৬ সরকারি সফরে সাতক্ষীরা জেলায় আগমন করায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন (অতিরিক্ত সচিব) সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিকভাবে “গার্ড অব অনার” প্রদান করেন।
পরবর্তীতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ-এর সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় বিভাগীয় কমিশনার উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এর আগে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।