প্রিন্ট এর তারিখঃ রবিবার ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় বিনা'র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৬-০৭ ১৯:৪১:১০

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র কর্তৃক আয়োজিত বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা ৭ জুন রবিবার সকালে  বিনার মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিনা'র (ময়মনসিংহের) প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. শামসুন্নাহার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরার উপ- পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের পি এস ও এবং বিঁভাগীয় প্রধান মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, বিনা'র কুমিল্লা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হাসানুজ্জামান রনি ও বিনা'র মাগুরা উপকেন্দ্রের এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা  ড.সুশান চৌহান।

 

বিনা মাগুরা উপকেন্দ্রে এস ও শোভা আন্জুমান শাম্মীর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা ও ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বাছাইকৃত মোট ৩০জন কৃষক অংশ গ্রহন করেন।

 

প্রশিক্ষণ কর্মশালার ২য় পর্বে ২০জন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে একই অতিথিদের দিয়ে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।