প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-০৫ ২১:১০:১৮
অতুল চন্দ্র বিশ্বাস, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, জলছত্র কর্পোস খ্রীষ্টিয় উচ্চ বিদ্যালয়
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আজ যাত্রীবাহী বাস চাপায় অতুল চন্দ্র বিশ্বাস (৭২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ ৫ জুন, ২০২৬ শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অতুল চন্দ্র বিশ্বাস মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টিয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অতুল চন্দ্র বিশ্বাস প্রতিদিনের মতো শুক্রবার সকালে হাঁটাহাঁটি শেষে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত নামা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অতুল চন্দ্র বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অতুল চন্দ্র বিশ্বাসকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।