প্রিন্ট এর তারিখঃ রবিবার ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৫-৩১ ১৭:২৭:৫৫

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়ার গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (REHAB)-এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

 

৩০ মে শনিবার সকালে মাগুরা মহম্মদপুরের উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত এ সংবর্ধনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাওলানা এম বি বাকের।

 

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূর আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এস টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ অধ্যাপক ইসহাক আলী, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কবীর হুসাইন। মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রিজাউল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হাসান রাজু,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরে জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ জেলা উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।    

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. আলী আফজালের এ অর্জন শুধু বালিদিয়া নয়, সমগ্র মহম্মদপুর উপজেলার জন্য গর্বের বিষয়। কৃষি ও উন্নয়ন খাতে দীর্ঘদিনের অবদানের পাশাপাশি তিনি এখন দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠনের নেতৃত্বে আসীন হয়েছেন, যা এলাকার মানুষের জন্য বিশেষ অবদান রাখবে।

 

এ সময় ড. আলী আফজালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে REHAB আরও গতিশীল হবে এবং দেশের আবাসন খাত নতুন দিগন্তে পৌঁছাবে ইনশাআল্লাহ ।

 

উল্লেখ্য, অতি সম্প্রতি অনুষ্ঠিত REHAB-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে মাগুরার এই কৃতি সন্তান- ড.আলী আফজাল সভাপতি নির্বাচিত হয়েছেন।