প্রিন্ট এর তারিখঃ শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

জমকালো আয়োজনে 'অদম্য টাঙ্গাইল' জেলার ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা আড্ডা সম্পন্ন

প্রকাশিত: ২০২৬-০৫-৩১ ০২:১৩:০৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
ঐতিহাসিক পাকুটিয়া জমিদার বাড়িতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ‘অদম্য টাঙ্গাইল' জেলার ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা আড্ডা। 

 

আজ ৩০ মে, ২০২৬ (শনিবার) অগ্রগতি নাগরপুর উপজেলার সার্বিক আয়োজনে এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কোর ভলান্টিয়ার ইবনে সাইম রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শায়েস্তা খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান, প্রভাষক, অগ্নিবীণা কলেজ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার আজীবন সদস্যবৃন্দ এবং সংগঠনের একঝাঁক নিবেদিত প্রাণ প্রতিনিধি অংশ নেন। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি সরকার মমিনুল ইসলাম, খাদিজা হোসেন, রিয়াদুল হাসান রানা, শেখ মানিক, মাহবুবুর রহমান ও রমজান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া কান্ট্রি এম্বাসেডর ইকবাল হোসেন। 

 

উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এস বি সাহেদ, সাহেদ মিয়া, মারুফ খান, নাহিদ ইসলাম ও মনিরুজ্জামান। কমিউনিটি ভলান্টিয়ার আসলাম হোসেন, প্রবাসী আলহাজ্ব মিয়া, আমিনুর রহমান এবং মারুফ মোস্তফাসহ অন্যান্য সদস্যরাও এই মিলনমেলায় যুক্ত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

 

আয়োজকরা জানান, এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তাদের পারস্পরিক মেলবন্ধন ও নেটওয়ার্কিং আরও সুদৃঢ় করা। উপস্থিত অতিথিবৃন্দ টাঙ্গাইলের উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেন এবং এই ধরনের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান। সবশেষে এক মনোরম আড্ডা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।