প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩


অন্যান্য

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আদমদীঘি বাসীকে শুভেচ্ছা জানালেন আদমদীঘি থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া।

প্রকাশিত: ২০২৬-০৫-২৭ ১৪:০৭:০২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে বগুড়া সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া। 

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল আযহা ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।

 

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সকলকে আইন-শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

 

ওসি মো, কামরুজ্জামান মিয়া দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান—“ঈদ মোবারক।”

 

শুভেচ্ছান্তে,
মো, কামরুজ্জামান মিয়া 
অফিসার ইনচার্জ (ওসি)
আদমদীঘি, বগুড়া।