প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৭ ০২:২০:০৫
এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নে মঙ্গলবার (২৬ মে, ২০২৬) দুপুর ১২ টায় নতুন পুলিশ ফাঁড়ি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি: সচিব) ড: আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী পিপিএম.বার (পিএইচডি)।
এদিন অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদে পৌঁছালে ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার, রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী অত্র ইউপি চেয়ারম্যান এবং সদস্যগণের সঙ্গে মতবিনিময় করেন এবং জায়গা পরিদর্শন করেন এবং সেই সঙ্গে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও সবশেষে অস্থায়ী পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে মোনাজাত পরিবেশন করা হয়।
গত ২৩ শে মে শনিবার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আদমদিঘী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বক্তব্য প্রদান করেন যে, আদমদীঘি থেকে চাঁপাপুর ইউনিয়ন প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেখানে একটি পুলিশ ফাঁড়ি অতিশীঘ্রই বাস্তবায়ন করা হবে। তার বক্তব্যই আজ উপরোক্ত সরকারি কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সার্কেল অফিসার মো, আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, আদমদীঘী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা), চাঁপাপুর ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, ইউপি সকল সদস্যাগণ, এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং চাঁপাপুর ইউনিয়নের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।