প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে কারা নির্যাতিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, নগদ অর্থ ও উপহার বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৫-২৬ ১৮:২৮:০৩

News Image

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের গোপালপুরের কারা নির্যাতিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, নগদ অর্থ ও উপহার প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা, পৌর ও সহযোগী সংগঠন।

 

আজ মঙ্গলবার (২৬ মে, ২০২৬) সকালে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক কারা নির্যাতিত নেতাকর্মীর মাঝে নগদ অর্থ, জায়নামাজ এবং ইসলামী বই, সম্মাননা স্মারক বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথানসহ বিভিন্ন ইউনিয়ন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।