প্রিন্ট এর তারিখঃ বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৫-১৯ ১৯:৫২:৩৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইল-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

 

আজ মঙ্গলবার (১৯ মে, ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিসেবা মেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

 

এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও তিন দিনব্যাপী  ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে-সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সেবাগ্রহীতারা।

 

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।