প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৬ ১৮:১৮:২৫
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৫মে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন,ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো: সবুজ মিয়া (২৪) ও মো: লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো: শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো: রাকিব (১৮)। নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।