প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ২৩:৫৯:৩৬
এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
আজ বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) বিকেল ৩ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)-এর আওতায় আদমদীঘি উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সোহেল মো. সামসুদ্দিন ফিরোজ (উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া)।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো, রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন,আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজির আহমেদ, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মো, এবিএম আব্দুল হাই, মো,খাদেমুল মাসুদ, মো, হাবিব আলী, মো. শাহ আলম খন্দকার, মো, মামুনুর রশিদ, মো, কামরুল আহসান, মো. ফরহাদ হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. আরমান হোসেন, মো, মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ কংগ্রেসে প্রান্তিক কৃষক, সরকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
উপস্থিত কৃষি বিশেষজ্ঞগন নিরাপদ খাদ্য এবং কৃষি পণ্য উৎপাদন, বিভিন্ন প্রকার গ্যাপ ক্রপ উৎপাদন প্রক্রিয়া, ক্ষতিকর পোকা ও জৈব, অজৈব সার বিষয়ে আলোচনা করেন ।
অতিথিবৃন্দ অডিটোরিয়ামে স্হাপিত স্টল পরিদর্শন করেন।