প্রিন্ট এর তারিখঃ সোমবার ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১টি ভেকু ও ২টি ট্রাক আটক; ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড 

প্রকাশিত: ২০২৬-০৫-১১ ২০:১০:০৪

News Image

নিজস্ব প্রতিনিধি:
আজ ১১ মে ২০২৬ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীন দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এক অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ১টি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক আটক করা হয়। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

জনস্বার্থে পুরো জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।