প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০৬ ২৩:৩১:০২
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ ০৬ মে, ২০২৬ বুধবার সকালে লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামের ফাকা মাঠের মাঝখানে নতুন কবর স্থানের ভিতরে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ দেখে স্থানীয় জনগন পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে দুস্কৃতিকারীরা মহিলাটিকে হত্যা করে ওই স্থানে রেখে যায়। লাশটির মুখে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ তদন্ত আজাহার ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি । লাশের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে হত্যাকারী যেই হোক তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো।