প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ফুটবলে টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন গোপালপুর বালিকা দল

প্রকাশিত: ২০২৬-০৫-০৫ ২০:৫৯:১৪

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর ফুটবল (বালিকা) বিভাগে জেলা চ্যাম্পিয়ন হয়েছে গোপালপুর উপজেলা একাদশ বালিকা দল।

 

আজ মঙ্গলবার (৫ মে, ২০২৬) বিকেলে শহীদ মারুফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালপুর উপজেলা একাদশ বালিকা দল শক্ত প্রতিদ্বন্দ্বী ভুঞাপুর উপজেলা একাদশ বালিকা দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। মাঠে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, টিম ম্যানেজার হারুনুর রশিদ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. আব্দুল জব্বার।

 

এদিকে, একই প্রতিযোগিতার দাবা ইভেন্টেও সাফল্য এসেছে গোপালপুরে। গোপালপুরের জারিফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

সব মিলিয়ে এবারের আসরে গোপালপুর উপজেলার ক্রীড়াবিদদের এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।