প্রিন্ট এর তারিখঃ শনিবার ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০২ ১১:১১:০৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যা লী উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে। র্যা লীতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীসহ শ্রমিকরা অংশ নেন।
পরে আক্কেলপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল,এম কেরামত আলীসহ আরও অনেকে।