প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-৩০ ২৩:১৬:৪৯
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী (৫০) নিজ বাড়িতে হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে।
আজ ৩০ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার সকালে পাঁচজনকে আসামী করে খুনের মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শাহনাজ পারভীন। গোপালপুর থানা পুলিশ জানায়, অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী(৫০) নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর পুত্র। বাদী শাহনাজ মামলায় অভিযোগ করেন, আগে থেকেই পড়শি মাহবুব গংয়ের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল।
গতকাল ২৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে মাহবুব আলীর সাথে ঝগড়া বাধে। এক পর্যায়ে আসামীরা কয়েকজনে মিলে তার স্বামীকে পিটিয়ে আহত করে পড়ে তাকে।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন। নিহতর স্ত্রী তিনি স্বামী হত্যার বিচার চান, ও গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে থানায় খুনের মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।