প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-৩০ ১৮:২৬:৫৩
নিজস্ব প্রতিনিধি:
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আল-মামুন আকন্দ। শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় শেরেবাংলা সাংস্কৃতিক জোট তাকে এই সম্মাননা প্রদান করে।
"শেরেবাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা সভা, অ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির প্রথম চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জিয়া সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান। আলোচনা শেষে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদের মাঝে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি সৈয়দ মারগুব মোর্শেদ।
শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজহিতৈষী, এ জি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট, ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও ব্লু মাউন্টেন কলেজের প্রতিষ্ঠাতা আল-মামুন আকন্দকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।