প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান 

প্রকাশিত: ২০২৬-০৪-২৮ ২৩:১৩:০৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ২৮ এপ্রিল, ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান কাহালু থানা বার্ষিক পরিদর্শন, কাহালু উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বেলঘড়িয়া কমিউনিটি ক্লিনিক, মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মলিহা খানম,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্টেট মোছাঃ রুবাইয়া সিদ্দিকা,কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজ বাহীজ্জুলাম চৌধুরী,কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মো. শফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান, থানার সেকেন্ড অফিসার মো. মাসুদ করিমসহ প্রমুখ।