প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩


জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা 

প্রকাশিত: ২০২৬-০৪-২২ ২১:১৬:৫৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। 

 

আজ ২২ এপ্রিল, ২০২৬ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার  আল আমিন, শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম, নসরুতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান  নাজিম উদ্দীন, ছাতিয়ানগ্রাম ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিললুর রহমান, ক্রীড়ানুরাগী মকলেছার রহমান, রেজাউল করিম বাপ্পী, শিক্ষক এনামুল হক, সাংবাদিক মুনছুর আলী, আবু বকর সিদ্দীক, আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ। 

 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে দেশের তৃণমুল থেকে জাতীয় প্রর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষে দেশ ব্যাপি  সরকার ক্রীড়া উন্নয়নের লক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি হাতে নিয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু, কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ,বাছাই এবং রাষ্ট্রীয় ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি জন্য নতুন কু্ঁড়ি স্পোর্টস কর্মসূচির মুল লক্ষ্য ও উদ্দেশ্য। 

 

এ পরিকল্পনার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু, কিশোরদের মধ্যে থেকে  মোট ৮টি  ইভেন্টে অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করা হবে। এরমধ্যে ফুটবল, ক্রিকেট,কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা,সাঁতার,এবং মার্শাল আট।

 

আগামী ২৫-২৭ এপ্রিল এই উপজেলার খেলোয়াড়দের বাছাই এবং ২ মে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।